তারেকের কারামুক্তি দিবস পালনে তিন দিনের কর্মসূচি
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৪
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রদলের পক্ষ থেকে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসাবে ২ সেপ্টেম্বর ঢাকায়, ৩ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং ৪ সেপ্টেম্বর থানা, পৌর ও কলেজসমূহে শোভাযাত্রা বের করা হবে।
ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবীব এ কর্মসূচি ঘোষণা করেন। বুধবার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।