মেলান্দহে আন্ত:স্কুল-মাদ্রাসা ফুটবল সমাপ্ত
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৯
জামালপুরের মেলান্দহে আন্তস্কুল-মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালিকা বিভাগে ডা:নূরুল ইসলাম হাইস্কুল চ্যাম্পিয়ন ও খাসীমারা-পুঠিয়াপাড়া হাইস্কুল রানার্স আপ হয়েছে।
এদিকে বালক বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় যথাক্রমে উমির উদ্দিন পাইলট হাই স্কুল এবং মির্জা আজম উচ্চ বিদ্যালয়। পারভেজ ও মল্লিকা ম্যান অব দ্যা ম্যাচ হন।
গতকাল বুধবার উমির উদ্দিন পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন, ইউএনও সাজিয়া জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক এবং ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ কিসমত পাশা প্রমুখ।