চকরিয়ার মাতামুহুরী নদীতে নৌকা ডুবি ৩ শিশু নিখোঁজ

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদী পারাপারের সময় একটি যাত্রীবাহি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় মাদ্রাসা ছাত্রীসহ ১৮ জনকে উদ্ধার করা হয়।এখনও নিখোঁজ রয়েছে দুই সহোদরসহ ৩ শিশু । গতকাল বুধবার ছদরকাটা-বেতুয়াবাজার ঘাটে এ ঘটনা ঘটে। এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল নৌকা যোগে চকরিয়া মাতামুহুরী নদীর বেতুয়া বাজার-ছদারকাটা ঘাট পারাপারের সময়, অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে নৌকাটি নদীর মাঝ ঘাটে এসে ডুবে যায়। অনেকে সাতরিয়ে কুলে ফিরে আসে এবং স্থানীয় লোকজন অনেককে উদ্ধার করে। স্থানীয় লোকজন মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে নৌকা যোগে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।