পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে পরিচ্ছন্নতাকর্মী আহত
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২২:২৬
রাজধানীর আগারগাঁওয়ে একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মঞ্জু নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তার ডান হাতের চারটি আঙ্গুল উড়ে গেছে। মঙ্গলবার সকালে আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটি মার্কেটের পাশে ময়লা-আবর্জনা পরিষ্কার করার সময় এই ঘটনা ঘটে।
শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ১০টার দিকে ঐ পরিচ্ছন্নতাকর্মী রাস্তার পাশ থেকে আবর্জনা সরানোর কাজ করছিলেন।