২৪ হাজার টাকায় মহাশূন্য ভ্রমণ
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২৩:০৩
নিজস্ব মহাশূন্য যানের মাধ্যমে সৌরজগত অভিযানের এক অনন্য সুযোগ তৈরি করে দিতে যাচ্ছে যুক্তরাজ্যের একটি কোম্পানি। এর জন্য ব্যয় করতে হবে মাত্র ১শ’ ৯৯ পাউন্ড কিংবা ২৪ হাজারের কিছু বেশি টাকা।
এই লক্ষ্যে চাঁদের উদ্দেশ্যে কয়েক হাজার পকেট মহাশূন্যযান ছাড়ার উদ্যোগ নিয়েছে ওই কোম্পানি। এই পকেট মহাশূন্যযানগুলোর একটির দাম পড়বে সাড়ে ২৪ হাজার টাকা। যে কিনবে সে নিজের ইচ্ছেমত এটি চালাতে পারবে। আকারে এই যানগুলো সিডি’র সমান এবং এক পৃষ্ঠা কাগজের মতোই হালকা হবে। ২০১৫ সালের জুনে এগুলোকে পৃথিবীর উপর থেকে ছাড়া হবে আর ২০১৬ সালের জুনে এগুলো চাঁদের উপরে গিয়ে পৌঁছবে। পৃথিবী থেকে নিজেদের ওয়েবের মাধ্যমে মহাকাশযানগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এগুলোর মালিকরা এবং এগুলোতে ছবি ও বার্তা যুক্ত করতে পারবে, যা ওই খুদে কৃত্রিম উপগ্রহগুলো ছড়িয়ে (ট্রান্সমিট করতে) দিতে পারবে। ল্যাবরেটরিতে এসব পকেট মহাশূন্যযান তৈরি করা ও সেগুলোকে একটি বড় আন্তঃগ্রহ মহাশূন্যযানে তোলার সময় এগুলোর মালিকরা অনলাইনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখতে পারবে। একটি বাণিজ্যিক রকেটের মাধ্যমে পকেট মহাশূন্যযানগুলোকে মহাশূন্যে পাঠানো হবে। -এনডিটিভি