প্রেম প্রস্তাবের খেসারত
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২৩:০৪
ভালোবাসার জন্য মানুষ সবকিছুই করতে পারে। লজ্জা এর কাছে কিছুই নয়। আর সেটি যদি হয় প্রথম প্রেমের প্রস্তাব তাহলে তো ভিন্ন কথা। আর তাই প্রেমের প্রস্তাব দিতে সবাইকে জানাতে গিয়ে প্রেমিকার আঘাত সহ্য করতো হলো ভারতের এক যুবককে। অনেকদিন ধরেই ভারতীয় এক যুবক মনে মনে ভালোবেসে আসছিলেন ভিনদেশি এক নারীকে। তিনি ভাবলেন প্রেমের প্রস্তাব বলে কথা। যেনতেনভাবে তো আর প্রস্তাব দেয়া যায় না। তাই চিন্তা করলেন শপিং মলে বাদ্য-বাজনা ও কবিতা বলে সকলের সামনেই মনের কথা জানাবেন ভালবাসার মানুষটিকে। সেজন্যেই বাদক দল নিয়ে ভালোবাসার মানুষের পিছু পিছু হাজির হলেন শপিং মলে। হঠাত্ পেছন থেকে মেয়েটিকে ডাক দিয়ে তার মনের কথা বলা শুরু করলেন। সঙ্গে সঙ্গেই বাদ্য-বাজনা বাজতে শুরু করলো। বাজাতে থাকলো মনোরম রোমান্টিক সুর। হাতে মাইক্রোফোন নিয়ে কবিতা ও ছন্দে ছন্দে মনের কথা বলতে শুরু করলেন যুবক। একপর্যায়ে হাঁটু গেড়ে বসে মেয়েটির হাত ধরতে গিয়েই ঘটলো এক কাণ্ড! হঠাত্ করেই এক বাদকের বাদ্যযন্ত্র কেড়ে নিয়ে ছেলেটির মাথায় সজোরে আঘাত করে বসলেন মেয়েটি।-ইয়াহু