সিলেটে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২৩:০৪
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ এবং সাবেক এমপি এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে আজ ২৯ আগস্ট সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বুধবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদ, তাঁতী দল, ওলামা দল, জাসাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়ার সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সমপাদক এডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ এবং জননেতা এম. ইলিয়াস আলীকে অবিলম্বে জনতার মাঝে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান। তারা বলেন, ইলিয়াস আলী গুমের প্রতিবাদে গড়ে উঠা আন্দোলনের সহিংসতায় বিশ্বনাথে আটক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি না দিলে কাঠোর কর্মসূচি দেয়া হবে।