মর্মরিত ধ্যানের বকুল

অনন্তর মধ্যযামে পত্রপল্লবের মর্মর শোক শোকলিপি মর্মরিত ধ্যানের কুহক ডানার আড়ালে আড়ালে কি লিখেছিলে অস্পষ্ট অতো যে ধ্যানের তবু মল্লিকা প্রহর নিশ্চিত তুমি আমি বলতেও পারি শুনেছি একমনে এই রাতের আড়ালে বেড়ে উঠেছো তুমি তোমার ঘুম তুমি এই নিশ্চিত মধ্যযামিনীর একগুচ্ছ মর্মরিত পাতার অশ্রুত ধ্যানমগ্ন ফুলের বকুল;