সাইফকে নিয়ে কারিনার আপত্তি!
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২০:৩৫
সম্প্রতি সাইফ আলী খানের সঙ্গে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তি হয়েছেন তারই স্ত্রী কারিনা কাপুর। ওই ছবির গল্পে সাইফকে চুম্বনের একটি দৃশ্য রয়েছে। ওই দৃশ্যটি জানার সঙ্গে সঙ্গেই স্ক্রিপ্ট থেকে বাদ দিতে বলেছেন কারিনা। তবে আপত্তি কী সাইফ! হঠাত্ এমন আলোচনাই উঠছিল। কিন্তু তা নয়, আপত্তি সাইফকে চুম্বনে নয়। আপত্তি পর্দায় চুম্বন দৃশ্যেই। কেননা, সাইফকে বিয়ের সময় কারিনা অনেকটা প্রতিজ্ঞা করেছেন যে, পর্দায় আর কখনও তিনি চুম্বন দৃশ্য করবেন না। তাই হয়তো হূত্বিকের সঙ্গে ‘শুদ্ধি’ ছবির চুম্বন দৃশ্যটিও ফেলে দেওয়া হয়েছে। ইমরান হাশমির বেলায়ও তাই ঘটেছে। তবে আরেকটি বিষয় হলো, কারিনা তার ‘সত্যগ্রহ’ চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন অজয় দেবগণের সঙ্গে। ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে।