আজকের অনন্যা

প্রচলতি রয়েছে, আমাদের দেশের নারীরা আত্মনির্ভরশীল নয়। তবে সময় পাল্টেছে, নারী আর ঘরের কোণে বসে নেই, তারা বেরিয়ে পড়েছে। কাজ করছে অফিস আদালতে, নিজেকে বিলিয়ে দিচ্ছে দেশের তরে। আজকের অনন্যা সেই সকল নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন। বিশেষ করে সংসার, চাকরি, ব্যবসা, সেবামূলক কাজ। কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু করতে পারেন, করতে চান, পাশাপাশি আছে লুকানো প্রতিভা, যা সময় সুযোগের অভাবে প্রকাশ হয়নি। সেই সকল নারীদের ইচ্ছা এবং প্রতিভার প্রকাশ ঘটাতেই ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ ৮টা ৫৫ মিনিটে জিটিভিতে।