ক্রাইম স্টোরি
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২০:৩৯
চ্যানেল আইতে বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘ক্রাইম স্টোরি’। পরিচালনা প্যানেলে আছেন রাজিবুল ইসলাম রাজিব, ওয়াহিদ আনাম, রায়হান খান এবং সতীর্থ রহমান রুবেল। এ ধারাবাহিকে উঠে এসেছে বিভিন্ন সময়ে বাংলাদেশেই ঘটে যাওয়া এমন সব লোমহর্ষক এবং আলোড়ন সৃষ্টিকারী ঘটনা যা আমূলে বদলে দিয়েছে এ সম্পর্কে আমাদের ধারণা এবং ভাবতে বাধ্য করেছে মানুষ কি কোনো কোনো সময় পশুর চাইতেও নৃশংস, বর্বর হয়। গুচ্ছ গুচ্ছ ঘটনাগুলোকে তুলে এনে চ্যানেল আই নির্মাণ করেছে ধারাবাহিক নাটক ‘ক্রাইম স্টোরি’।