নাসিবের সভাপতি নির্বাচিত

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশের (নাসিব) সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা নুরুল গণি শোভন। নাসিবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব সদর আলী বিশ্বাসের তত্ত্বাবধানে ২০১৩-১৪ বছরের জন্য নাসিবের কার্যনির্বাহি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মির্জা নুরুল গণি সমর্থিত প্যানেলের ৩১ জন সদস্য নির্বাচিত হন। মো. মজিবুর রহমান, ইফতেখার আলী বাবু, মো. মোক্তাদের রহমান, টি জামান নিকেতা এবং মাসুদা এম রশিদ নাসিবের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি