সাগরে অপহূত ৮ জেলে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২১:২৭
বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহূত তালতলীর ৮ জেলে মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে। তালতলীর দক্ষিণ বঙ্গোপসাগরের পক্ষীদিয়ারচর সংলগ্ন এলাকায় মাছ ধরতে গেলে বরগুনা জেলার তালতলী ও পাথরঘাটা এলাকার প্রায় অর্ধশত জেলেকে মুক্তিপণের দাবিতে জলদস্যুরা সোমবার রাতে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। মঙ্গলবার চুক্তি অনুযায়ী অভিভাবকরা জেলে প্রতি ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকা মুক্তিপণ দিলে ঐ ৮ জেলে বুধবার সকালে বাড়ি ফিরে আসে। ফিরে আসা জেলেরা হলো- মহসিন মাঝি, দুলাল রাঢ়ি, কামাল মাঝি, ইউসুফ মাঝি, জাকির প্যাদা, মিরাজ, শহিদ হাওলাদার ও খালেক মিয়া।