নেপালী ফুটবলারদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা
স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু নেপাল থেকে
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২২:১১
সাফে চ্যাম্পিয়ন হলে নেপাল ফুটবল দলকে আকর্ষণীয় পুরস্কার দেবে সেদেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গনেশ থাপা। চ্যাম্পিয়ন হলে খেলোয়াড়দের প্রত্যেকের জন্য পুরস্কার হিসেবে থাকবে একটি করে অ্যাপার্টমেন্ট। সাথে প্রতিমাসে ১০ হাজার নেপালি রুপি দেয়া হবে তাদের।
গতকাল বিকালে দশরথ স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গনেশ থাপা বলেন, নেপাল চ্যাম্পিয়ন হলে আজীবন প্রতিমাসে ১০ হাজার রুপি বেতন পাবেন খেলোয়াড়রা। নেপাল এ পর্যন্ত সাফে চ্যাম্পিয়ন হতে পারেনি। দিল্লীতে অনুষ্ঠিত গত সাফে নেপাল সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। রানার্সআপ আফগানিস্তান।