টিকিটের দাম চড়া
স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু নেপাল থেকে
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২২:১২
সাফ চ্যাম্পিয়নশিপে খেলাগুলোর টিকিটের মূল্য চড়াই থাকছে। গতকাল গনেশ থাপা ঘোষণা করেছেন, গ্যালারির টিকেটের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা এবং ভিআইপি ৭০০ টাকা। এই মূল্য দিয়েও সাধারণ দর্শকরা টিকিট পাবেন কিনা সন্দেহ রয়েছে আয়োজকদের। কারণ মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলেও একই মূল্যে টিকেট কেটেও অনেক দর্শক ফিরে গেছেন।