সাঙ্গাকারা আসছেন শেখ জামালে!

প্রিমিয়ার লিগে নিয়ম অনুসারে প্রতিটি দল দশজন করে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে, এর মধ্যে প্রতি ম্যাচে খেলতে পারবেন সর্বোচ্চ তিনজন। আর বিদেশি খেলোয়াড় আনার লক্ষ্যে বেশ ভালভাবেই মাঠে নেমেছে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দেশিয় তারকা সমৃদ্ধ দলটির ক্রিকেট চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন জানিয়েছেন ক্লাবের হয়ে খেলতে আসছেন শ্রীলঙ্কার উইকেট কিপার-ব্যাটসম্যান কুমারা সাঙ্গাকারা। শেখ জামালের হয়ে দুটি ম্যাচ খেলবেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। এছাড়া দলটির বিদেশি খেলোয়াড়দের মধ্যে অন্যরা হলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার এলটন চিগুম্বুরা ও ব্যাটসম্যান চার্লস কভেন্ট্রি, শ্রীলঙ্কার দিলশান মুনাবীরা। যাতায়াত সমস্যার কারণে অনেক খেলোয়াড়কেই আনা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। আর ফিক্সচার নিশ্চিত হলে আরও কয়েকজন তারকা দলে আসতে পারে বলে জানানো হয়েছে।