মৃত্যুবার্ষিকী

সামছুল হক মজুমদার গণপূর্ত বিভাগের সাবেক প্রকৌশলী ও ফেনীর সমাজসেবক আলহাজ্ব সামছুল হক মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের ফেনী জেলাস্থ ফুলগাজী উপজেলার আমজাদ হাটের আমজাদ মজুমদার বাড়ি জামে মসজিদ, আলহাজ্ব সামছুল হক মজুমদার জামে মসজিদ ও ফেরদৌসনগর জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহিফলের আয়োজন করা হয়েছে। মজিবুর রহমান তালুকদার সাবেক সংসদ সদস্য, ৭ম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবুর রহমান তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার পটুয়াখালীস্থ বাসভবন ও সংশ্লিষ্ট এলাকার মসজিদ, মাদ্রাসায় পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।