টিএন্ডটি সিবিএ’র শোক দিবস পালন
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২২:৫২
জাতীয় শোক দিবস উপলক্ষে টিএন্ডটি সিবিএ’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিটিসিএল কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সংগঠনের সেক্রেটারি জেনারেল এসএম মুকিত হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মোজাম্মেল হক সিদ্দিকী শামীম, আ. করিম খান, সুফি মো. শরীফ, শান্তি রঞ্জন সাহা, জসীমউদ্দিন, একেএম মাজহারুল হক ও সুলতানা আনোয়ারা প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি