শেখ মুজিব ৮০ টাকায় লবণ খাইয়েছে, তার কন্যা ৭০ টাকায় পেঁয়াজ খাওয়াচ্ছে

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, ’৭২-৭৫ সালে এ দেশের মানুষকে শেখ মুজিব ৮০ টাকা সের দরে লবণ খাইয়েছে আর তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ খাওয়াচ্ছে। এরা শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুটে নিয়েছে। পদ্মা সেতুর নামে শ’-শ’ কোটি টাকা আত্মসাত্ করায় দেশবাসী এদের চিনে ফেলেছে। তিনি গতকাল বৃহস্পতিবার কেন্দ ীয় কর্মসূচির অংশ হিসেবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের ন্যায় বিচার দাবি করছি। বর্তমান বিচার ব্যবস্থার ব্যাপারে হিউম্যান রাইটসসহ দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন নানা প্রশ্ন তুলেছে। আমার দেশ পত্রিকার সম্পাদককে হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আফরোজা খানম রিতা।