১ সেপ্টেম্বর আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে

যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর রবিবার ঢাকায় আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে। কনস্যুলার সেকশন এবং আমেরিকান সেন্টারের আর্চার কে. ব্লাড লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারও বন্ধ থাকবে। তবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। - প্রেস বিজ্ঞপ্তি