তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয়

নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপির চলমান আন্দোলন আরো বেগবান করতে গতকাল বৃহস্পতিবার জামালপুর পাবলিক হল মিলনায়তনে জেলা বিএনপির এক কর্মী সমাবেশ বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলা শহরসহ জেলার সাতটি উপজেলা থেকে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন।