অন্য ভূগোল
জেটা জোনসের সংসারে ভাঙনের সুর
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২০:২০
হলিউডের সংসার ভাঙার খবরে আজকাল আর কেউ আঁঁতকে উঠে না। তবে জেটার এ খবরে সবাই দারুণ হতাশই হয়েছে। কারণ জেটা ও ডগলাসের দাম্পত্যজীবনকে অনেকেই আদর্শ বলেই ধরে নিয়েছিলেন। তাদের সুখের খবরই ছিল বরাবরের আলোচনায়। কিন্তু তাদের ১৩ বছরের দাম্পত্যজীবনের অবসান বোধহয় হয়েই গেল। কারণ গত কিছুদিন থেকেই আলাদাভাবে বসবাস করছেন তারা। আর তাদের ঘনিষ্ঠজনরাও জানাচ্ছেন, বিবাহ বিচ্ছেদের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন দুই জনেই। এখন কেবল আদালতেই যাওয়া বাকি।