রানীশংকৈলে বীরাঙ্গনাদের মাসিক ভাতা প্রদান

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ২২ জন বীরাঙ্গনাকে ২৩ আগস্ট শুক্রবার চলতি আগস্ট মাস থেকে মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে ঐদিন উপজেলা মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্রের সহযোগী প্রতিষ্ঠান ‘সামাজিক সহায়তা উদ্যোগ’র আয়োজনে ও ঐ প্রতিষ্ঠানের পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস।