‘ফিঞ্চ’ হিট!

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া এমন কোন তরুণ ব্যাটসম্যান তৈরি করেছে কি, যে কি না ঘণ্টার পর ঘণ্টা ক্রিজে শিকড় গেড়ে থাকতে পারে? রীতিমতো বিতর্ক করার মতো বিষয়। কিন্তু, গত বৃহস্পতিবার রাতের পর একটা কথা অন্তত নিশ্চিত করে বলে দেয়া যায় যে তারা অন্তত শক্তিশালী একজন ব্যাটসম্যান নিয়ে আসতে পেরেছেন। অ্যারন ফিঞ্চ, ২৬ বছর বয়সী ভিক্টোরিয়ান ব্যাটসম্যান ইংলিশ বোলারদের তছনছ করে দিয়ে রেকর্ড গড়া ১৫৬ (৬৩ বল) রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেললেন। আর এর মধ্য দিয়েই অজিরা গত ২০০ দিনের মধ্যে ক্রিকেটের যেকোন ফরম্যাটে তাদের প্রথম জয় পেল। এর আগে মাত্র ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ফিঞ্চ ইংল্যান্ডের বোলারদের উপর ছড়ি ঘুড়িয়ে ছাড়িয়ে গেলেন ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের গড়া ১২৩ রানের ইনিংসকে। ৬৩ বলে খেলা ইনিংসে ছিল ১১ টি চার আর ১৪ টি ছক্কা। টি-টোয়েন্টিতে এটি একজন ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আর সব ফরম্যাট মিলিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়াও উঠলো ছয় উইকেটে ২৪৮ রানের পাহাড়ে। দুটি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ, ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ইংলিশরাও ঠিক হার মেনে নিয়ে ব্যাট করতে নামেনি। শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। বোর্ডে তুলেছে ২০৯ রান। জো রুট করেছেন অপরাজিত ৯০ রান। ফিঞ্চের আড়ালে পড়ে গেলেও রুটের ইনিংসও কম জৌলুসময় ছিল না। ৪৯ বলের ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। শেষ পর্যন্ত স্বাগতিকদের হারতে হল ৩৯ রানে। টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রান ব্যাটসম্যান দেশ রান প্রতিপক্ষ সাল অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া ১৫৬ ইংল্যান্ড ২০১৩ ম্যাককালাম নিউজিল্যান্ড ১২৩ বাংলাদেশ ২০১২ রিচার্ড লেভি দ. আফ্রিকা ১১৭* নিউজিল্যান্ড ২০১২ ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ১১৭ দ. আফ্রিকা ২০০৭ টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রান ম্যাচ রান ভেন্যু সাল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ৪৫৭ সাউদাম্পটন ২০১৩ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ৪২৮ ক্রাইস্টচার্চ ২০১০ ইংল্যান্ড-ভারত ৪১৮ ডারবান ২০০৭ ভারত-শ্রীলঙ্কা ৪১৭ মোহালি ২০০৯ টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রান দেশ প্রতিপক্ষ স্কোর ভেন্যু সাল শ্রীলঙ্কা কেনিয়া ২৬০/৬ জোহানেসবাগ ২০০৭ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২৪৮/৬ সাউদাম্পটন ২০১৩ দ. আফ্রিকা ইংল্যান্ড ২৪১/৬ সেঞ্চুরিয়ন ২০০৯ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২২১/৫ সিডনি ২০০ টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা দেশ প্রতিপক্ষ ছক্কা ভেন্যু সাল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১৮ সাউদাম্পটন ২০১৩ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ১৭ সেঞ্চুরিয়ন ২০০৯ অস্ট্রেলিয়া ভারত ১৬ ব্রিজটাউন ২০১০ ইংল্যান্ড নিউজিল্যান্ড ১৫ অকল্যান্ড ২০১৩