জনগণের হাওয়া যাদের অনুকূলে যাবে তারাই সরকার গঠন করবে
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২১:১৯
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, জনগণের হাওয়া যাদের অনুকূলে যাবে তারাই সরকার গঠন করবে। তারাই হবে জনপ্রতিনিধি। নির্বাচনের ফলাফল পাল্টে অনিয়মের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা সরকারের নেই। সকল দলের অংশ গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনে সরকার গঠন হবে।
জেলার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গত বৃহস্পতিবার পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি শীর্ষক (আরইআরএমপি) প্রকল্পের আওতায় দুঃস্থ এলসিএস মহিলাদের সঞ্চয়ের টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।