ওরা পথ ভোলা পথিক খুঁজছে স্বজনদের
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:০৯
‘আমি আপনার সঙ্গে যেতে পারি যদি আমাকে কলা কিনে দেন ও আমার বাবা-মার কাছে পৌঁছে দেন। বাসা থেকে বের হয়ে এটা ওঠা দেখতে দেখতে শেষটায় সব কিছু গোলমাল হয়ে গেল। আর ফিরতে পারেনি বাসায়। কান্না শুরু করে দিলে লোকজন এসে নানা প্রশ্ন করে। কিন্তু বাসার কথা বলতে পারেনি। শেষটায় লোকজন পুলিশের হাতে তুলে দেয়। এ কথাগুলো পাঁচ বছরের শিশু নয়নের। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে তার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। বাসা বলতে শুধু বলতে পারে কল্যাণপুর। পিতা নাম আইয়ুব আলী। থানা, জেলা সম্পর্কে তার কোন ধারণা নেই। নয়নের আশ্রয় জুটেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সার্পোট সেন্টারে। গত সোমবার বিমানবন্দর থানা পুলিশ তাকে উদ্ধার করে পৌঁছে দেয় সেখানে। শুধু নয়নই নয়। পথ হারিয়ে তার সঙ্গী হয়েছে আরও সাতজন। এদের মধ্যে এক বৃদ্ধা ও প্রতিবন্ধী দুই কিশোরীও রয়েছেন। হামিদা আক্তার (১০), পিতা-আ. করিম, মাতা-খালেদা, থানা-ফুলবাড়ি, জেলা-দিনাজপুর। তাকে উদ্ধার করা হয়েছে তেজগাঁও এলাকা থেকে। শারমিন (১৭), বাকপ্রতিবন্ধী, পিতা-মৃত-লাল, ওজফা, থানা-বানিজলব্দ, জেলা-অজ্ঞাত। তাকে উদ্ধার করা হয় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে। সাভার এলাকা থেকে উদ্ধার করা হয় ফেরদৌসিকে (৪), পিতা-মো. ফিরোজ, ঠিকানা-অজ্ঞাত। একই এলাকা থেকে উদ্ধার করা হয় শামীমকে (২), পিতা-ফিরোজ, ঠিকানা-অজ্ঞাত। মোসা. মিমি (১২),পিতা-মৃত-শাহআলম, মাতা-রফিয়া খাতুন, কল্যাণপুর, থানা-কালিয়া জুরী, জেলা-নেত্রকোনা। তাকে উদ্ধার করা হয় রাজধানীর রূপনগর এলাকা থেকে। মিত ু(১৬), বুদ্ধিপ্রতিবন্ধী, ঠিকানা-অজ্ঞাত। তাকে উদ্ধার করা হয় শেরেবাংলা নগর এলাকা থেকে। মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করা হয় বৃদ্ধা তোতা বেগমকে (৮৫), স্বামী-মো. সিয়াম, ভাঙ্গা উত্তর পাড়া, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর।
ভিকটিম সাপোর্ট সেন্টারের সহকারী পুলিশ কমিশনার মৌসুমী মন্ডল বলেন, এদের গত ২৩ থেকে ২৮ আগস্টের মধ্যে উদ্ধার করা হয়। কোন সহূদয় ব্যক্তি অভিভাবকের সন্ধান পেলে তেজগাঁও থানা সংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের ঠিকানা-ডিউটি অফিসার, ভিকটিম সাপোর্ট সেন্টার, তেজগাঁও ডিএমপি, ঢাকা। মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭ ফ্যাক্স-৯১৩৭৮৩৮ ইমেইল-vsc-dmp@yahoo.com