প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা আজ
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:১৩
বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার আলোচনা সভার আয়োজন করেছে দলটি। বেলা তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এতে উপস্থিত থাকবেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।