আদমদীঘি হাসপাতালে চিকিত্সা সংকট চরমে
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩১
বগুড়ার আদমদীঘিতে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ২১ জন ডাক্তারের স্থলে চলছে মাত্র ৬ জন ডাক্তার দিয়ে। ডাক্তার সংকট থাকায় চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার ৩ লক্ষাধিক মানুষ। অন্যদিকে হাসপাতালে চিকিত্সা নিতে এসে সঠিক চিকিত্সা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছে। জরুরিভাবে চিকিত্সক বৃদ্ধিকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে স্থানীয়রা। জানা যায়, উপজেলায় তিন লক্ষাধিকেরও বেশি মানুষ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিত্সা সেবার উপর নির্ভরশীল। হাসপাতালে ২১ জন ডাক্তার কর্মরত থাকার কথা থাকলেও বর্তমানে কাগজে-কলমে ৯ জন। তার মধ্যে একজন বিদেশে, একজন চাকরি ছেড়ে দিয়েছেন, অন্যজন ডেপুটেশনে বগুড়ায় কর্মরত আছেন। ফলে আদমদীঘি উপজেলা ৫০ শয্যা হাসপাতালটি ২১ জনের স্থলে মাত্র ৬ জন ডাক্তার দিয়ে চলছে।