বিজিবি-বিএসএফ’র সেক্টর পর্যায়ের বৈঠক
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩২
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বাংলাদেশের ৭৪ মিটার ভূমি বিরোধ নিষ্পত্তি নিয়ে বিজিবি এবং ভারতের বিএসএফ’র সেক্টর পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সন্ধ্যাকুড়া সীমান্তের ওপারে ভারতের কান্তিপাড়া বিএসএফ ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশের ২৭ ব্যাটেলিয়নের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার শফিক এবং ভারতের সেক্টর পর্যায়ের তুরা জেলার বিএসএফ’র ডিজি মহেন্দ্র সিং রাঠোরসহ উভয় দেশের বিএসএফ-বিজিবি’র উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।