সিংড়ায় ভুয়া ডিবি ও ডাকাত গ্রেফতার

নাটোরের সিংড়ায় রুস্তম আলী (৩০) নামে ভুয়া ডিবি ও শাহাদত্ হোসেন (৩৫) নামে কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বনকুড়াইল গ্রামে এএসআই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে হত্যা ডাকাতি অস্ত্র মামলার আসামি শাহাদতকে গ্রেফতার করে। সে শমশের আলীর পুত্র। অপরদিকে উপজেলার মহিষমারী এলাকা হতে ভুয়া ডিবি পরিচয়ে চাকরি দেয়ার নাম করে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আত্মসাত্ করে প্রতারণা করায় জনতা বৃহস্পতিবার রাতে রুস্তম আলীকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করে।