সংখ্যালঘুদের জন্য ৬০ আসন সংরক্ষণের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৫
জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৬০টি আসন সংরক্ষণ, পৃথক নির্বাচন ব্যবস্থা চালু ও একটি সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে হিন্দু মহাজোট মাগুরা জেলা শাখার উদ্যোগে শুক্রবার মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার সভাপতি পরেশ কান্তি সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি বিরেন্দ্রনাথ মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।