পাথরঘাটা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন গত ২৮ আগস্ট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে গোলাম মোস্তফা চৌধুরী, সহ-সভাপতি পদে নজমুল হক সেলিম ও সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন নাহিদ নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম খোকন, অর্থ সম্পাদক পদে আমিন সোহেল, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফেরদৌস খান ইমন এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে খোকন কর্মকার নির্বাচিত হয়েছেন। পাথরঘাটা প্রেসক্লাব মিলনায়তনে ২৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৩টায় প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাশার আজাদ ফলাফল ঘোষণা করেন।