মধ্যরাতে বিএসএফের গুলিবর্ষণ নিয়ে আতংক

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ভারতীয় অংশে গুলিবর্ষণ করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। মধ্যরাতে সীমান্তে গুলিবর্ষণের ফলে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিজিবি ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে জামালপুর সীমান্ত সংলগ্ন ১৫২ মেইন সীমানা পিলারের ১‘শ গজ ভারতীয় অভ্যন্তরে ভারতের হোগলবাড়িয়া থানার মেঘনা বিএসএফ ক্যাম্পের সদস্যরা পর পর ৪ রাউন্ড গুলিবর্ষণ করে। মধ্যরাতে গুলির শব্দে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা সতর্ক অবস্থান নেয়।