বেগমগঞ্জে নকল ওষুধ কারখানা উপকরণসহ ১ জন গ্রেফতার
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৮
উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নকল ওষুধ তৈরির কারখানা আবিষ্কার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। এসময় ওষুধ তৈরির সরঞ্জাম ও উপকরণসহ কারখানার মালিক শাজাহানকে গ্রেফতার করে। জানা যায়, বেগমগঞ্জ উপজেলার খোয়াজপুর গ্রামের মোহাম্মদ শাজাহান বাজার থেকে ‘ফুড সাপ্লিমেন্ট’ কিনে এনে রিয়ন ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির নামে লেবেল, প্যাকেট ছাপিয়ে বাজারজাত শুরু করেন। হাই ভিটামিন লেখা এর মূল্য হাজার টাকার উপরে। এক শ্রেণীর ডাক্তারদের মোটা অঙ্কের কমিশন দিয়ে চিকিত্সাপত্রে লিখাত। এটা রোগীদের কোন উপকারে আসত না। উপরন্তু রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হত।