মৌলভীবাজারে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠিত
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৯
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় মৌলভীবাজারে ১১ সদস্য বিশিষ্ট নারী উন্নয়ন ফোরাম মৌলভীবাজার জেলা গঠিত হয়েছে। নির্বাচনে ৭টি উপজেলার ৩৯ জন নারী জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান (মহিলা) রাশেদা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা নারী ফোরামের সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি পদে কুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান (মহিলা) তানিয়া আক্তার লিমা ও সাধারণ সম্পাদক পদে কমলগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান (মহিলা) পারভিন আক্তার লিলি এবং কোষাদক্ষ্য পদে জুড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউপি (সংরক্ষিত মহিলা) সদস্য শিল্পী নির্বাচিত হন। কার্যকরি সদস্যরা হলেন জয়শ্রী চৌধুরী ভাইস চেয়ারম্যান (মহিলা) শ্রীমঙ্গল উপজেলা, আজিবুন খানম ভাইস চেয়ারম্যান (মহিলা) জুড়ি উপজেলা, রাশেদা জাফর ভাইস চেয়ারম্যান (মহিলা) রাজনগর উপজেলা, কুলসুমা বেগম ইউপি (সংরক্ষিত মহিলা) সদস্য কমলগঞ্জ উপজেলা, নিলুফার ইয়াসমিন ইউপি (সংরক্ষিত মহিলা) সদস্য মৌলভীবাজার সদর, নাজবিন আক্তার ইউপি (সংরক্ষিত মহিলা) সদস্য কুলাউড়া উপজেলা, কুলসুমা আয়মা বেগম ইউপি (সংরক্ষিত মহিলা) সদস্য বড়লেখা উপজেলা। নির্বাচন পরিচালনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুর রহমান ও বর্ণালী পাল সহকারি পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার।