মংলায় খাদ্য পরিদর্শক সমিতির কর্মবিরতির আল্টিমেটাম
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৫
আগামী সোমবারের মধ্যে বাগেরহাটের জেলা খাদ্য নিয়ন্ত্রকের অপসারণ, যাতায়াত ও খাদ্য ভাতা প্রদানে সৃষ্ট জটিলতার নিরসন না হলে কর্মবিরতির আল্টিমেটাম দিয়েছেন খাদ্য অধিদপ্তরের পরিদর্শকরা। আগামী মঙ্গলবার থেকে তারা মংলা বন্দরসহ খুলনা বিভাগে খাদ্য অধিদপ্তরের কর্মবিরতি পালনের ঘোষণা দেন।
কর্মবিরতি শুরু হলে মংলা বন্দরসহ পুরো খুলনা অঞ্চলে খাদ্যশস্য বোঝাই-খালাস, পরিবহন ও গুদামজাতকরণ কাজ বন্ধ হয়ে যাবে। শুক্রবার বিকালে খাদ্য পরিদর্শক সমিতির মংলা ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ কর্মবিরতি শুরু করার ঘোষণা দেয়া হয়। সভায় মংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক (চওস) আ. মান্নান তালুকদার সভাপতিত্ব করেন।