মোল্লাহাটে গ্রামবাসীর সংঘর্ষে নিহত এক
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৬
মোল্লাহাটে নতুন ঘোষগাতী গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আনিস মোল্লা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আনিস মোল্লাহাট খলিলুর রহমান কলেজের কারিগরি শাখার অফিস সহকারী।
জানা গেছে, স্থানীয় রিজু খাঁর সাথে তরু শেখের লোকজন ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টা ধরে চলে এ সংঘর্ষ। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে মোল্লাহাট ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন খোকন মোল্লা, রব মোল্লা, ইস্রাফিল মোল্লা, শওকত মোল্লা, হারান মোল্লা, জিন্নাত মোল্লা, মোহাম্মদ মোল্লা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।