প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি ২০১৩ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
বিউটি রায়, সহকারি শিক্ষিক মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বালিকা শাখা)
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ১৯:৩৬
নিজে করি
গতকালের পর
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ১০০
২৬. আসন করলে সতেজ থাকে—
ক) পেশি খ) চুল গ) পা ঘ) পেট
২৭. রানি বিদুলার পুত্রের নাম কী?
ক) বিজয় খ) সঞ্চয় গ) দুর্জয় ঘ) অজয়
২৮. চৈত্র সংক্রান্তির একটি ধর্মীয় অনুষ্ঠান—
ক) দুর্গাপূজা খ) হালখাতা গ) শিবের গাজন ঘ) মনসাপূজা
২৯. ব্রাহ্মণের পরিবারে কতোজন সদস্য ছিল?
ক) একজন খ) দুজন
গ) তিনজন ঘ) চারজন
৩০. পরশু শব্দের অর্থ কী?
ক) লাঙল খ) খড়গ গ) চক্র ঘ) কুঠার
৩১. ‘গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র’— কথাটি কে বলেছেন?
ক) নরেন্দ্রনাথ খ) সত্যেন্দ্রনাথ
গ) রবীন্দ্রনাথ ঘ) দ্বিজেন্দ্রনাথ
৩২. আত্মারূপে সকল জীবের মধ্যে কে বিরাজমান?
ক) দেবতা খ) জীবন গ) ব্রহ্ম ঘ) দেবী
৩৩. ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মাহাত্ম্য কোথায় প্রাধান্য পেয়েছে?
ক) বেদে খ) রামায়ণে
গ) পুরাণে ঘ) মহাভারতে
৩৪. নিবেদিতার মৃত্যু হয় কোথায়?
ক) কোলকাতায় খ) বেলুড়ে
গ) দক্ষিণেশ্বরে ঘ) দার্জিলিং এ
৩৫. ‘যতমত, ততপথ’ কথাটি কে বলেছেন?
ক) বিবেকানন্দ খ) রামকৃষ্ণ
গ) সারদা দেবী ঘ) রানি রাসমনি
৩৬. ভগবান শ্রীকৃষ্ণ কার প্রতি শিষ্টাচার প্রদর্শন করেছিলেন?
ক) অর্জুন খ) ইন্দ্র গ) নকুল ঘ) নারদ
৩৭. রাক্ষসকে মারতে কে গিয়েছিলেন?
ক) অর্জুন খ) ভীম গ) নকুল ঘ) সহদেব
৩৮. আমরা সাধারণত কেমন খাবার খেতে পছন্দ করি?
ক) মুখরোচক খ) পুষ্টিকর
গ) দামী ঘ) সস্তা
৩৯. আসন মনকে—
ক) প্রশান্ত করে খ) চঞ্চল করে
গ) উত্তেজিত করে ঘ) ক্লান্ত করে
৪০. রানি বিদুলার কাহিনী কোন গ্রন্থের অন্তর্গত?
ক) রামায়ণের খ) পুরাণের
গ) উপনিষদের ঘ) মহাভারতের
২। শূন্যস্থান পূরণ কর: ১–১০=১০
ক) কুরুক্ষেত্রকে ––––– বলা হয়,
খ) নম্র-ভদ্র আচরণকে ––––– বলা হয়।
গ) নিত্যকর্মের ফলে ––––– শেখা যায়।
ঘ) বশিষ্ঠের আশীর্বাদে বিশ্বামিত্র ––––– হয়েছিলেন?
ঙ) রবীন্দ্রনাথ মার্গারেটের নাম দিয়েছিলেন ––––– ।
চ) আগে শরীর পরে ––––– ।
ছ) মানুষে মানুষে কোনো ––––– থাকা উচিত নয়।
জ) পরমত সহিষ্ণুতা সংহতির একটি ––––– ।
ঝ) পরিমিত আহার ––––– জন্য উপকারী।
ঞ) ধর্ম সংগীতের মধ্য দিয়ে ––––– পরিচয় পাওয়া যায়। পরবর্তী অংশ আগামীকাল