‘ধুম থ্রি’তে নতুন ধরনের নাচ নিয়ে আমির

সম্প্রতি হঠাত্ করে খুব গোপনেই অস্ট্রেলিয়ায় যান বলিউড পারফেক্টশনিস্ট আমির খান। তবে তিনি জানাতে না চাইলেও, খুব বেশিক্ষণ বিষয়টি গোপন থাকেনি। জানা যায়, ‘ধুম থ্রি’ ছবির নাচের শুটিং শেষ করতেই গিয়েছেন আমির খান। পুরো এক মাসের সফরে গিয়েছেন সেখানে। প্রায় ৩ সপ্তাহ ধরে একেবারেই নতুন মুদ্রার নাচের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। জানা যায়, ‘ধুম থ্রি’তে আমির খানের এই নাচটি বলিউডের ইতিহাসে একটি ব্যতিক্রম ঘরানার নাচ। এই ঘরানার নাচ হয়তো এর আগে কেউ দেখেও নি। পরবর্তীতে আমির বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কোনো কিছুই শেয়ার করতে চাননি। উল্লেখ্য, এই বছরের শেষের দিকে মুক্তি পাবে ছবিটি। এতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন, উদয় চোপড়া প্রমুখ।