কাউখালীতে সরকারি বালক বিদ্যালয় চ্যাম্পিয়ন
রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২২:০২
পিরোজপুরের কাউখালীতে গতকাল ৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালক বিদ্যালয়। সরকারি বালক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় নিলতী সম্মিলীত মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে সরকারি বালক বিদ্যালয় উপজেলায় চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে । খেলা দেখার জন্য বিদ্যালয় মাঠে কয়েক হাজার দর্শক ভিড় জমায়। রেফারির দায়িত্ব পালন করেন লিটন কৃষ্ণ কর। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ অলি আহাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন, সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল সরকারি বালক বিদ্যালয় খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নিলতী সম্মিলীত মাধ্যমিক বিদ্যালয় খেলোয়াড়দের রানার আপ ট্রফি তুলে দেয়া হয়।