ভূমিকম্প আতংকে ছিলেন খেলোয়াড়রা
স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু নেপাল থেকে
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২২:০৫
কাঠমান্ডুতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভূমিকম্প হয়েছে। পাঁচ মাত্রার ভূমিকম্পে ভয় পেয়েছিলেন হোটেলে থাকা সাফে অংশগ্রহণকারী দলগুলো। ভূমিকম্প খেলোয়াড়দের বিদেশি কোচ কর্মকর্তাদের মনে আতংক ছড়িয়ে দেয়। ঘুমিয়ে থাকা খেলোয়াড়রা সবাই হোটেল থেকে বাইরে বেরিয়ে আসেন। হোটেল কর্তৃপক্ষ সবাইকে হোটেলের বাইরে পাঠিয়ে দিলে তারা এক ঘন্টা বাইরে অপেক্ষা করেন। পরিস্থিতি স্বাভাবিক হলেও যেসব দলের বিদেশি কোচ রয়েছেন তারা দেড় ঘন্টা বাইরে অবস্থান করে হোটেলে প্রবেশ করেন। বাংলাদেশের ফুটবলার জাহিদ তার খাট থেকে পড়ে গিয়েছিলেন বলে জানা গেছে। এমিলি ভয় পেয়েছেন। গোলকিপার বিপ্লব জানান, ভয় পাওয়ার মতোই ভূমিকম্প হয়েছে রাতে। জাতীয় দলে নতুন ডাক পাওয়া ফুটবলাররা বলেন, আমরা তো মনে করে ছিলাম আর বাঁচবো না।