বান্দরবানে ব্যুত্থান আত্মরক্ষা প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২২:০৬
বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশন কর্তৃক আয়োজিত দিনব্যাপী বিশেষ আত্মরক্ষা প্রশিক্ষণ ক্যাম্প গত শুক্রবার বান্দরবানের মেঘলায় অবস্থিত বজ্রমুনি সাধনা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন সোহেল রানা, মেহেদী হাসান সিদ্দিক ও মাহমুদ হোসাইন।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করেন বান্দরবান জেলার পুলিশ সুপার কামরুল আহসান। -খবর বিজ্ঞপ্তি