ক্ষমতায় টিকে থাকার সব ব্যবস্থাই আন্দোলনের মুখে উড়ে যাবে
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২২:৩৬
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জনমত উপেক্ষা করে সংবিধানে আনীত পঞ্চদশ সংশোধনীর প্রতি জনগণের কোন আস্থা নেই। তাই আগামীতে ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী বাতিল করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অধীনে কোন নির্বাচন হবে না। নির্দলীয় সরকারের দাবিতে বিশ্বব্যাপী জনমত তৈরি হয়েছে। বিদেশিদের চাপে সরকার টিকে থাকতে পারবে না। ’৭২-এর সংবিধান যেভাবে জনগণের আন্দোলনে টিকেনি এই পঞ্চদশ সংবিধানও জনগণের আন্দোলনে টিকবে না।
তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এ সরকার যত ব্যবস্থাই করুক না কেন জনগণের আন্দোলনের মুখে তা উড়ে যাবে।