ফরিদ হোসেন অবসরে এপির ব্যুরো প্রধান জুলহাস

টানা ২৭ বছরের কর্মজীবন শেষে নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের ঢাকা ব্যুরো প্রধান ফরিদ হোসেন অবসর নিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন এপির বাংলাদেশ প্রতিবেদক জুলহাস আলম, যিনি ২০০৪ সাল থেকে বার্তা সংস্থাটিতে কাজ করছেন। সংস্থাটির নিয়ম অনুযায়ী চাকরির ৬০ বছর পূর্ণ হওয়ায় আজ ১ সেপ্টেম্বর থেকে অবসরে যাবেন ফরিদ। শনিবার তার অবসরের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে এপির সাউথ এশিয়া ব্যুরো প্রধান টিম সুলিভান বলেন, তিনি দুই প্রজন্ম ধরে বাংলাদেশের সংবাদ জগতে সক্রিয় রয়েছেন। আমরা তীব্রভাবে তার অভাব বোধ করব। দি ডেইলি স্টার দিয়ে কর্মজীবন শুরু করা জুলহাস নিউ এইজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ইউএনবিসহ আরো কয়েকটি সংস্থায় কাজ করেছেন।