গাজীপুরে আওয়ামী লীগ নেতার গণসংযোগ
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪৩
গতকাল শুক্রবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসনে ১৪ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী শ্রীপুর উপজেলার চেয়ারম্যান ও গাজীপুর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সবুজ গাড়ী বহর নিয়ে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। উপজেলার প্রহলাদপুর, রাজাবাড়ী, শ্রীপুর পৌর এলাকা, মাওনা, গাজীপুর, তেলিহাটি, কাওরাইদ, বরমী, গোসিংগা ইউনিয়ন এলাকায় গণসংযোগ করেন। পরে বরমী বাজারে একটি জনসভা করেন। অর্ধ সহস্রাধিক মোটর সাইকেল, দু’শতাধিক মাইক্রো, প্রাইভেট, পিকআপের বহর নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিছুর রহমানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ভিত্তিক তিন হাজার নেতাকর্মী।