সংবাদ সংক্ষেপ

গোপালপুর কলেজে বিএনপি প্যানেলের জয় লালপুর (নাটোর) সংবাদদাতা \ বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিএনপি প্যানেল জয়লাভ করেছে। বিজয়ীদের রফিকুল ইসলাম মই প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩০ ভোট, নুরুল ইসলাম গোলাপফুল প্রতীক নিয়ে ৫১৫ ভোট এবং বুলবুল খান চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫০৬ ভোট। আত্রাইয়ে পে-অর্ডার ও ঢেউটিন বিতরণ নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আরইএমপি প্রকল্পের মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের পে-অর্ডার ও দুঃস্থ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি। এতে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান এবাদ। ত্রিশালে সন্ত্রাসীর হামলায় পৌর কাউন্সিলর আহত ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসীদের হামলায় পৌর কাউন্সিলর ফজলুল হক আহত হয়েছে। ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হককে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসায় যাওয়ার পথে পৌরসভার নওধার ভাটিপাড়া এলাকায় একদল সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এই ঘটনায় ত্রিশাল থানা পুলিশ গতকাল বিকেলে জলিল নামে একজনকে আটক করেছেন। টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেফতার টঙ্গী সংবাদদাতা \ গত শুক্রবার টঙ্গীর মরকুন এলাকার একটি মেসে অভিযান চালিয়ে এক রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। পিস্তল রাখার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো— সামাদ হোসেন ওরফে সামু (৩২), মাইনুদ্দিন (৩০) ও কামরুল হাসান ওরফে টিটু (৩৩)। তারা সকলেই মরকুন এলাকার বাসিন্দা। এ ব্যাপারে টঙ্গী মডেল থানায় মামলা হয়েছে। চৌমুহনীতে মেধাবীদের মাঝে বই প্রদান চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ বেগমগঞ্জ উপজেলাধীন সুলতানপুরে গত শুক্রবার হানিফ ভূইয়া স্কুল এন্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির দরিদ্র ও মেধাবী ২৮০ জন ছাত্র ছাত্রীকে প্রতি বছরের ন্যায় এবারও গ্লোব ফার্মাসিউটিক্যালস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ও চৌমুহনী পৌর মেয়র মামুনুর রশিদ কিরণ বিনামূল্যে বই প্রদান করেন। সুলতানপুর হানিফ ভূইয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বই বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন আহমেদ প্রমুখ। নবাবগঞ্জে লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু শিবির নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি \ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় লায়ন্স ক্লাব অব রোজ এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিত্সা দিয়েছেন। গত শুক্রবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা সদর বিয়াম ল্যাবরেটরী স্কুলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-১ এর অধিনে এ চিকিত্সা দেয়া হয়। চক্ষু শিবির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান, নবাবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি লায়ন খন্দকার আবু আশফাক। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত পরিবারে শিক্ষা উপকরণ বিতরণ ইত্তেফাক রিপোর্ট \ সাভারে বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজার ভবন ধসে নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের সন্তানদের মধ্যে শিক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান। এ সময় আরো ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান, বাসদের সমন্বয়ক সৌমিত্র কুমার দাস প্রমুখ। গলাচিপায় কবির হত্যাকারীদের বিচার দাবিতে সমাবেশ গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গত শুক্রবার গলাচিপায় কবির হোসেন (২৮) হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। সমাবেশে বক্তব্য রাখেন আব্বাস প্যাদা, নাজমুল হুদা নান্নু, রিয়াজ খলিফা, সোলায়মান মাতুব্বর, মু.হালিম গাজী প্রমুখ। বরিশালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মশালা বরিশাল অফিস \ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবা ও পলিসি সংক্রান্ত বিভাগীয় কর্মশালা গত শুক্রবার বরিশাল মডেল স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। উপজেলা গভর্ন্যান্স প্রকল্প “ইউজেডজিপি” এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ কামাল। বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আকরাম আল হোসাইন ও ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর শায়লা খান। নন্দীগ্রামে উপজেলা যুবলীগের বর্ধিত সভা নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল শনিবার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক শ্রী তপন চন্দ্র দুলাল। বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-অর্থবিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, যুবলীগের নেতা ইঞ্জি. মোফা, শাহীনুর, শামীম শেখ, বধু ও রয়েল। সভাটি পরিচালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদ আশরাফ মামুন। কোটালীপাড়ায় শিশু মেলার উদ্বোধন কোটালীপাড়া(গোপালগঞ্জ)সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২ দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল শনিবার শিশু মেলার উদ্বোধন করেন কোটালীপাড়া শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী। উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইলের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার মুহাম্মদ আমিরুল আজম বক্তব্য রাখেন। নবাবগঞ্জ হাইস্কুলে বৃক্ষরোপণে ৯৬ ব্যাচ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ “গাছ লাগান-পরিবেশ বাঁচান”— এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। গতকাল শনিবার উপজেলা চেয়ারম্যান ও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আলহাজ্ব রুহুল আমিন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জিয়াউর রহমান তোতা, প্রধান শিক্ষক হাসিনুর রহমান প্রমুখ। বটিয়াঘাটায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলা স্বদেশ মানবাধিকার সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা কলেজ অধ্যক্ষ অমিতেষ দাস, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, প্রেসক্লাবের সম্পাদক ফরিদ রানা, সংগঠনের সম্পাদক এ্যাডভোকেট সোহেল রানা, প্রধান শিক্ষক পঙ্কজ মল্লিক প্রমুখ। পাঁচবিবিতে আদিবাসী দিবস উপলক্ষে র্যালী পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ গতকাল শনিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী প্রকল্পের টিম লিডার আল বেরিকুশ খালকোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম ও থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার এবং বালিঘাটা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী মন্ডল প্রমুখ। শেরপুর পৌর অডিটরিয়াম-কাম-মার্কেট উদ্বোধন শেরপুর প্রতিনিধি \ শেরপুরে গত শুক্রবার সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর অডিটরিয়াম-কাম মার্কেট আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে এ অডিটরিয়াম-কাম মার্কেটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর চেম্বারের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র হুমায়ন কবীর রুমান প্রমুখ। উজিরপুরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ উজিরপুরের জেড,এ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি বলেন, শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে আলোকিত সোনার বাংলা বির্নিমাণ করতে হবে। গত শুক্রবার আওয়ামী লীগ নেতা ইউনুস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, গুঠিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ আউয়াল খান, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। দিরাইয়ে হাঁস ও ঢেউটিন বিতরণ দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা \ এসডিসি স্থানীয় সুশাসন কর্মসূচি শরীকের অর্থায়নে ভাটিপাড়া ইউনিয়নে হাঁস এবং রফিনগর ইউনিয়নে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গত শুক্রবার হাঁস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশুতোষ দাশ। ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনজিও সংস্থা ইরার শরীক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শংকর চন্দ্র সরকার, দিরাই প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান প্রমুখ। রানীপুকুর ব্লুমিং বার্ড স্কুলে মা সমাবেশ মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ মিঠাপুুকুর উপজেলার রানীপুকুর ব্লুমিং বার্ড প্রি-ক্যাডেট স্কুলে গতকাল শনিবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাদিকুল বারী রিপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুস সাফী ফিরোজ, ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন, শরীরচর্চা শিক্ষক এস এ সোহেল, অভিভাবক সুলতানা পারভীন প্রমুখ। নওগাঁয় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর পত্নীতলা উপজলোর নন্দনপুর গ্রামের পাশের একটি মাঠে গতকাল শনিবার বজ পাতে আকতার বানু (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত আকতার বানু নন্দনপুর গ্রামের সারোয়ার হোসেনের স্ত্রী। সারোয়ার হোসেন জানান, সকাল ৭টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি মধ্যে আকতার বানু হাঁস নিয়ে মাঠে যান। এ সময় হঠা?ত্ বজ পাত হলে ঘটনাস্থলইে আকতার বানু মারা যান। মহাদেবপুরে ক্ষুদিরামের ফাঁসি দিবস উপলক্ষে মেলা নওগাঁ প্রতিনিধি\ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১০৫তম ফাঁসি দিবস উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে শিশু-কিশোর মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় ক্ষুদিরামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সৌবিক আশরাফ, রাজিব ব্যানার্জি, কালীপদ সরকার ও জয়ন্ত বর্মন। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এ মেলার আয়োজন করে । কসবায় অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ গতকাল শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ বিশেষ অভিযান চালিয়ে কসবা উপজেলার বিনাউটি ইউপি’র সাবেক চেয়ারম্যান রাউত্হাট গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৫৫)কে গ্রেফতার করে। র্যাব- ৯ মেজর শাকিব তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার ভোর রাতে উপজেলার রাউত্হাট বাজারের একটি স’মিলে র্যাব- ৯ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় ১টি রিভলবার, ১টি পাইপগান, ১টি রামদা ও ৬ বোতল মদসহ মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। মগড়া নদী দূষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা জেলার প্রধান নদী মগড়া নদীকে দূষণমুক্ত এবং দখলমুক্ত করার দাবিতে গতকাল শনিবার জেলা যুব ফোরামের উদ্যোগে নেত্রকোনা প্রেসক্লাব সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দুর্বারগোষ্ঠী ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় মগড়া নদীকে দূষণমুক্ত এবং দখলমুক্ত করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পালসহ অনেকে। মধুখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ গতকাল শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর-বড়গোপালদী সড়কের মাঝামাঝি ফাঁকা জায়গার রাস্তার দক্ষিণ পাশের ডোবা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। পুলিশের ধারণা তাকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে যায়। লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিতে বেসিক ব্যাংক চেয়ারম্যানের শ্রদ্ধা গোপালগঞ্জ প্রতিনিধি \ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান। গত শুক্রবার বিকেল ৫টার দিকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ব্যাংকের পদস্থ কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা পবিত্র ফাতেহা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় ব্যাংকের এম.ডি কাজী ফকরুল ইসলাম, ডি.এম.ডি ফজলুস সোবহান, কনক কুমার পরোকায়স্ত, এ.কিউ.এম কিবরিয়া, এ. মোনায়েম খান, জি.এম মোঃ রুহুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, বি.এম তৌফিক ইসলামসহ ব্যাংকের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুলবাড়িতে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ৭৩ জন আদিবাসী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তার অর্থ প্রদান করা হয়েছে। শনিবার বেসরকারি সংস্থা বিএনইএলসি-ডিএফ-এর উদ্যোগে সংস্থার সুজাপুর কার্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার অর্থ প্রদান করা হয়। প্রকল্প কর্মকর্তা মনোরঞ্জন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ।