খালেদা জিয়া ও তারেকের কারামুক্তি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২৩:০৫
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দলটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে আগামীকাল সোমবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান হতে ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এছাড়া আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হবে। স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তারেক রহমানের দেয়া সামপ্রতিক ভাষণের ভিডিও প্রদর্শনী করা হবে। যুবদলের উদ্যোগে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ১০ সেপ্টেম্বর বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান হতে শোভাযাত্রা বের করা হবে। খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ১১ সেপ্টেম্বর বিকাল ৩টায় বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হবে।