ইন্দোনেশিয়ায় ‘হাঁটা’ হাঙ্গরের সন্ধান

হাঙ্গরও হাঁটতে পারে! বিস্ময়কর হলেও সত্যি ইন্দোনেশিয়ায় এমনই এক ধরণের হাঙ্গরের সন্ধান পাওয়া গেছে যে কি না হাঁটতে পারে। আর এই আবিষ্কার দেশটির পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আবিষ্কারকরা। সমুদ্রপৃষ্টের সামান্য নীচে এই হাঙ্গরের সন্ধান পাওয়া যায়। এটি মাছ বা অন্যান্য প্রাণীর মতোই খাবার সংগ্রহের সময় তার বক্ষকে ব্যবহার করে। এটিকে ‘এপালেট হাঙ্গর’ নামে অভিহিত করা হয়। এর মাথায় বাদামী রঙ্গের দাগ আছে। ইন্দোনেশিয়া হাঙ্গরের শুকনো ডানা রপ্তানিতে বৃহত্তম দেশ। এর মাংস ৪০ মার্কিন ডলার থেকে ২শ মার্কিন ডলারে বিক্রি হয়। দেশটির সরকার হাঙ্গর রক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আর তাই হাঙ্গরের সংখ্যা জনসংখ্যার মতোই দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। -ইউপিআই