গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২০:২১
সাবানের পানি দিয়ে বুদবুদ বানাতে কার না ভালো লাগে। বিশেষ করে বয়সটা যাদের একটু কম তাদের জন্য এটা দারুণ একটা খেলা বৈকি। যদিও সাবানের পানি দিয়ে বিশ্বের সবচেয়ে বড় বুদবুদটি তৈরির রেকর্ড যার দখলে তার বয়সটা কিন্তু মোটেও অল্প নয়। কিছুদিন আগে আমেরিকার ম্যাসাচুসেটসের
প¬াইমাউথের ফোর্জেস ফিল্ড রিক্রিয়েশনাল পার্কে সবচেয়ে বড় এই বুদবুদটি তৈরি করেন আমেরিকারই অধিবাসী মেগান কলবি পার্কার। আর তার বানানো ভাসতে সক্ষম এই বুদবুদটির আয়তন ছিল ২০.৬৫ ঘনমিটার বা ৭২৯.২৫ ঘনফুট।