ম্যাগসাইসাই জয়ী লাপাই সেন রো

বার্মার মহিলা সমাজকর্মী লাপাই সেন রো এবছর এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাইসাই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ম্যানিলায় ম্যাগসাইসাই কমিটির পক্ষ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। ম্যাগসাইসাই পুরস্কারজয়ী এই নারীকে নিয়ে আমাদের প্রতিবেদন— মিয়ানমারের সবচেয়ে বড়ো সামাজিক সংগঠন ‘মেটা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা লাপাই সোন রো। নিজের হাতে গড়া এই প্রতিষ্ঠানটি দেশের কাচিন প্রদেশে স্বাস্থ্য ও কৃষি উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলেছে। চলতি বছরের র্যামন ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করেন তিনি। ১৯৪৯ সালের ২ নভেম্বর কাচিন প্রদেশে জন্ম তার। পড়াশুনা করেছেন মনোবিজ্ঞান নিয়ে। পড়াশোনা শেষে জার্মানি ও থাইল্যান্ডে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনে কাজ করার পর ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন নিজের সংগঠন। প্রতিষ্ঠার পর প্রায় ১৩ বছর এ সংগঠনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে নতুনদের হাতে এর দায়িত্ব তুলে দেন। এখনো তিনি নিজের সংগঠনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং এনজিও কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। ব্যক্তিগত জীবনে লাপাই এক সন্তানের জননী। তিনি আরও কাজ করে যেতে চান দেশের জন্য।